সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। 

শুক্রবার (২৩ জুন) সকালে রামগড় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল শোভা যাত্রা নিয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্লোগান আর মুহূর্মুহু করতালি দিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় রাজ পথে থাকার অঙ্গীকার করেন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।পরে রামগড় পৌর শহরের শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন।সভায় আওয়ামী লীগ প্রতিষ্ঠার রাজনৈতিক ইতিহাস ও বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ,কর্মপরিকল্পনা, লক্ষ্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৃনমুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রামগড় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা খাতুন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,রামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ ছোটন প্রমুখ।আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চা সেবকলীগ,ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...