শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাউজানে অটোরিকশা-বাইকের সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানের গহিরায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাহাজান (৩৫) নামে এক বাইক চালক নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আরও একজন আহত হয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আহতের সংখ্যা বেশি হতে পারে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৫টায় রাউজান গহিরা দলই নগর জাহেদ মোহাম্মদ চৌধুরীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সন্ধ্যা ৭টার দিকে রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে।

নিহত মো. শাহাজান ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ফজু খলিফার মৃত মাহামুদুল হকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

গহিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার বাশি ও সদস্য ফয়সাল মিয়া বলেন, শাহজান মোটরসাইকেল চালিয়ে রাউজানের গহিরা চৌমুহনী থেকে ফটিকছড়ির ধর্মপুর বাড়িতে ফিরছিল।

একইসময় আরেকটি অটোরিকশা ফটিকছড়ির দিক থেকে গহিরা চৌমুহনীমুখী ছিল। বিকেল ৫টার দিকে দুটি গাড়ি জাহেদ মোহাম্মদ চৌধুরীর বাড়ি ঘাটার মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক শাহাজান। একইসময় মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি অটোরিকশা মোটরসাইকেলটির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই ঘটনাস্থলে পড়ে ছিল। তবে সিএনজি চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি আরোহীর মধ্যে থাকা ৩-৪ জন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা ঘটনার পর নিজ নিজ গন্তব্যে চলে গেছে। তাদের কারো নামপরিচয় পাওয়া যায়নি। তবে একইসময় মোটরসাইকেলের পেছনে থাকা (ধাক্কা লেগে) রাস্তা থেকে পড়ে যাওয়া সিএনজিতে কোন যাত্রী ছিল না।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...