কুকি-চিন সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটি কর্তৃক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।
বৃহস্পতিবার (২২শে জুন) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে কুকি-চিন সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৮ সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা কে আহ্বায়ক করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও তঞ্চঙ্গ্যা প্রতিনিধি,কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা কে মুখপাত্র এবং সাংবাদিক প্রতিনিধি মনিরুল ইসলাম মনু,এড.বাসিংথুয়াই মারম,বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজারলম বম,ধর্মীয় গুরু পাকসিমবয়তুং,সাধারণ সম্পাদক,লালথাংজেম,জেলা পরিষদের সদস্য,সিইয়ং ম্রো,ম্রো সোশ্যাল কাউন্সিল হেড ম্যান,রাংলাই ম্রো,খুমী কল্যাণ অ্যাসোসিয়েশন এর সভাপতি,সিঅং খুমী,মারমা অ্যাসোসিয়েশন এর সভাপতি,মংচিংনু মারমা,খিয়াং প্রতিনিধি,ম্রাসা খিয়াং,মানিক খিয়াং,ত্রিপুরা প্রতিনিধি,মিসেস কৃপা ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর সভাপতি,রামবাদু ত্রিপুরা,চাকমা প্রতিনিধি,সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা,তঞ্চঙ্গ্যা প্রতিনিধি,সাংবাদিক উজ্জল তঞ্চঙ্গ্যা সদস্য নির্বাচিত করে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট অত্র কমিটির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অগাধ বিশ্বাস ও আনুগত্য রেখে বান্দরবান পার্বত্য জেলার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান পরিস্থিতি নিরসন এবং কেএনএ সদস্যদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা।
এছাড়া সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাবলীর কারণে যে সমস্ত এলাকার খাদ্য সংকট দেখা দিয়েছে সেসব এলাকায় খাদ্য সহায়তা নিশ্চিত করা সহ পূর্নবাসন প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করা।
এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা তার বক্তব্যে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী,কুকি-চিন প্রতিনিধিদের সাথে আলোচনার চেষ্টা অব্যাহত আছে।
