বান্দরবান সদরের বাসিন্দা মিঠু চন্দ্র ঘোষ ডিজিটাল আর্থিক সেবা “নগদ” ব্যবহার করে তার পারসোনাল একাউন্ট হতে নির্ধারীত ব্যক্তির নিকট টাকা পাঠানোর সময় ভুলক্রমে অন্য একজনের একাউন্টে ২৪,৯৭০ টাকা চলে যায়। সেই টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে পৌঁছে দিল ২ এপিবিএন।
২১ জুন বুধবার উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী মিঠু চন্দ্র ঘোষ এর নিকট হস্তান্তর করেন ২ এপিবিএন,অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।
জানা যায়, মিঠু চন্দ্র ঘোষ নগদে টাকা লেনদেন করার সময় ভুল একাউন্টে টাকা চলে যাই। একই তারিখে ভুক্তভোগী বান্দরবান সদর থানায় জিডি করে এবং নগদ একাউন্টের তথ্য নগদ কাস্টমার কেয়ারে প্রেরণ করা হলে কাস্টমার কেয়ার হতে টাকা ফেরৎ প্রদানের জন্য উক্ত ব্যক্তিকে অনুরোধ করার পরও টাকা ফেরৎ প্রদানে অস্বীকৃতি জানায়।
পরবর্তীতে ভুক্তভোগী মিঠুর জিডির কপি ২ এপিবিএন, মেঘলা বান্দরবানের সাইবার টিম সংগ্রহ করে।
২ এপিবিএন,অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান, এর দিক নির্দেশনায় সাইবার টিমের ইনচার্জ এএসআই(নিঃ) আল-আবদুল্লাহ এর নেতৃত্বে সাইবার এনালাইসিস শাখায় কর্মরত সদস্যবৃন্দের প্রচেষ্টায় এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভুল করে চলে যাওয়া নগদ অ্যাকাউন্ট এর পরিচয় চিহ্নিত করে গত ১৭ই জুন ২৪,৯৭০ টাকা উদ্ধার করে টাকা উদ্ধার করতে সমর্থ হয়।
