বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কক্সবাজার সিটি কলেজ 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবুও গ্যালারীজুড়ে প্রাণের উচ্ছ্বাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এমন দৃশ্যপট সবার নজর কাড়ে।

বুধবার (২১ জুন) বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কাঙ্খিত ফাইনালে মুখোমুখি হয় দুই পরাশক্তি কক্সবাজার সিটি কলেজ বনাম টেকনাফ সরকারি কলেজ। ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে। প্রিয় কলেজকে অনুপ্রেরণা যোগাতে উদ্দীপনার যেন কমতি ছিল না। বল পায়ে গেলেই দর্শকদের মুহুমুহু করতালি ও স্লোগান খেলোয়াড়দের শক্তি যোগায়। ম্যাচের প্রথমার্ধে মাঠজুড়ে সিটি কলেজের দাপট ছিল চোখে পড়ার মতো। তাঁদের গোছালো কয়েকটি আক্রমণ নস্যাৎ হলে ফলাফল আসতো আগেই।

তবে দ্বিতীয়ার্ধে তেলেবেগুনে জ্বলে উঠে টেকনাফ কলেজের খেলোয়াড়েরা। তাঁদের একাধিক পরিকল্পিত আক্রমণ রুখে দেয় সিটি কলেজের অভিজ্ঞ রক্ষণভাগের লড়াকু সৈনিকেরা। তাঁরমধ্যে সিটি কলেজের গোলরক্ষক রিসাত ছিল অপ্রতিরোধ্য। প্রতিপক্ষের সব আক্রমণ ভেস্তে যায় তাঁর একক নৈপুণ্যে।

নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল গোলশূন্য। টাইব্রেকারে হার্টবিট বেড়ে যায় উভয় দলের দর্শকদের। ৫টি করে পেনাল্টি শটে একটি সেভ করে জয়ের স্বপ্ন বুনেন সিটি কলেজের গোলরক্ষক রিসাত। তবে সিটি কলেজের চতুর্থ শটটি বারে লেগে চলে আসায় কপাল পুড়ে। ফলে আবারও সমতা ৪-৪। পরে ২টি করে শটে একটিও মিস হয়নি সিটি কলেজের। এতে ৫-৬ গোলে জয়োল্লাসে ফেটে পড়ে সিটি কলেজ শিবির। অপরদিকে ২টি শটের মধ্যে একটি প্রতিপক্ষের গোলরক্ষক রিসাত রুখে দেয়ায় পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে টেকনাফ কলেজ।

ম্যাচ শেষে সেরা গোলরক্ষকের মুকুট সিটি কলেজের গোলরক্ষক রিসাতের মাথায়। ম্যাচ সেরা হন তাঁর আরেক সতীর্থ রিয়াত। আর টুর্নামেন্টে ০৪টি গোল করে সেরা গোলদাতার স্বীকৃতি পান টেকনাফ কলেজের নকীব।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির ও জেলা ক্রীড়া অফিসার মাঈএটি পিন করতে ক্লিপটি টাচ করে ধরে থাকুন। আনপিন করা ক্লিপ ১ ঘণ্টা পরে মুছে ফেলা হবে।ন উদ্দিন মিলকী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...