বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের ম্যুরাল ভাংচুরে জড়িতদের শাস্তির দাবীতে বান্দরবানে বিক্ষোভ 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে চট্টগ্রামের জামালখান এলাকায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বৃটিশ বিরোধী আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের ম্যুরাল,দেওয়াল চিত্র ভাংচুরের প্রতিবাদে তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ ও দোষীদের শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১শে জুন)  সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ ,সাংগঠনিক সম্পাদক, ক্যাসাপ্রু মারমা,অজিত কান্তি দাশ,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক, মোঃ সামসুল ইসলাম,বান্দরবান সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাধন চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা তারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের সভাপতি মো: নাহিদুল আলম এবং মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্য বৃন্দ।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বান্দরবান জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক,সাধারণ মানুষ।

বক্তারা জাতির পিতার প্রতি এই ধরনের অবমাননা মূলক ধৃষ্টতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্মূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন কর্মসূচি পরবর্তী বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী এর কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...