বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ওরশ উপলক্ষে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন

হযরত শাহ মোহছেন আউলিয়ার ওরশ মঙ্গলবার

মো.মহিউদ্দিন

আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) এর বার্ষিক ওরশ আগামী মঙ্গলবার (২০ জুন) বটতলী রুস্তম হাটের দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রবিবার (১৮ই জুন) দুপুরে মাজার পরিচালনা কমিটির অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মাজার পরিচালনা কমিটির যুগ্ন মতোয়াল্লী আলহাজ্ব এসএম ফজলুল করিম ও এসএম জহিরুল ওরশ উদযাপন উপলক্ষে বক্তব্য দেন।

ওরশ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে রয়েছে খতমে কোরান, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণ। এতে সকলকে উপস্থিত থাকার জন্য মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আহবান জানিয়েছেন। এছাড়াও ওরশ উপলক্ষে স্থানীয় প্রশাসন সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাজার পরিচালনা কমিটির সদস্য এসএম আবু তাহের মিয়া, এসএম আয়ুব নূরী বাবুল, এসএম নেজাম উদ্দিন মাসুদ, এসএম জহির উদ্দিন, এসএম নজরুল ইসলাম, এসএম জসিম উদ্দিন, এসএম মনজুরুল ইসলাম, এসএম দিদারুল ইসলাম, এসএম আবুল কাশেম ছোটন, এসএম মনছুর,এসএম মহিউদ্দিন আনিস, এসএম ছালেক, এসএম মোজাম্মেল, এসএম নাজিম উদ্দিন ও এসএম কফিল উদ্দিন প্রমুখ।

জানা যায়, বাংলার সুফি মতবাদের অন্যতম প্রবর্তক হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) সুদূর আরব থেকে সমুদ্রপথে ইসলাম প্রচারে চট্টগ্রামে আগমন করেন প্রায় ৭০০ বছর আগে। বর্তমান চট্টগ্রাম শহরের প্রবর্তক ছিলেন তার মামা বদর আউলিয়ার (রহ.)। চট্টগ্রাম নগরের চেড়াগী পাহাড়ে শুয়ে আছেন সেই মহান আধ্যাত্মিক ইসলাম প্রচারক।

চট্টগ্রামে আগমন করে হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) চট্টগ্রামের আনোয়ারায় তার আস্তানা গড়ে তোলেন। পরবর্তীতে আধ্যাত্মিক শক্তিতে জনপ্রিয় এ মহাপুরুষের মাজার প্রতিষ্ঠিত হয়। এ মহান সাধক দীর্ঘদিন ধরে এবাদত রেয়াজতে মগ্ন অবস্থায় ৯৮৫ হিজরি ৯৭১ বাংলা ৬ আষাঢ় ১৫৬৫ সনে মৃত্যুবরণ করেন।

এরপর থেকে প্রতি বছর ২০ জুন ৬ আষাঢ় বার্ষিক ওরস শরিফ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর বার্ষিক ওরস শরিফকে ঘিরে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট দরগাহ প্রাঙ্গণে মাজার পরিচালনা কমিটি ছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও ভক্তরা কোরআনখানি, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে ওরসের কর্মসূচি পালনের আয়োজন করে।

ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্তগণ দরবারে আসত। ওরসকে ঘিরে রাতব্যাপী বটতলী রুস্তমহাট ও আশপাশ এলাকায় ভক্তরা কবিগান, জারিগান ও ধর্মীয় গানের আসরের আয়োজন ছাড়াও পুরো এলাকায় মেলা বসত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...