সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে দুস্হ ও দরিদ্রদের ৪৩ বিজিবির সহায়তা প্রদান 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন( ৪৩ বি জি বি) গরীব ও দুস্থ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন,মসজিদের ওজুখানা নির্মাণ চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অনুদান ও ছাগল বিতরণ করেছে। 

শুক্রবার (১৬ই জুন) সকাল দশটায় রামগড় ৪৩ বিজিবির তৈইচালা পাড়াস্হ জোন সদরে সম্প্রীতিও উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+৪৩ বিজিবির জোন অধিনায়ক জোন এলাকার দরিদ্র পাহাড়ি বাঙালি পরিবার গুলোর মাঝে ৬টি সেলাই মেশিন, ৬ বান্ডিল ঢেউটিন, ৬টি ছাগল, দরিদ্র এলাকার মসজিদের জন্য অজুখানা, ৩৫টি পরিবার কে চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থ সহ মোট ৫৩টি পরিবারকে সহায়তা প্রদান করেন।

রামগড় জোন সদরে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি রামগড় ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নে রামগড় জোনের এ ধরণের সেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ৪৩ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...