বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কক্সবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে বড় ভাই মোস্তাক আহমদ(৪৫) বটি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ছোট ভাই বেলাল হোসেন (৪০) কে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার(১৫ জুন) বেলা ১১ টায় পৈত্রিক বসতবাড়িতে ঘর নির্মাণকে কেন্দ্র করে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যম রাস্তা পাড়ায় ওই ঘটনা ঘটে।

নিহত যুবক একই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।

এবিষয়ে খুরুশকুল ইউপি পরিষদের সাবেক নারী সদস্য সাজেদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক বসভিটা নিয়ে মোস্তাক ও বেলালের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ছোট ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বড় ভাই মোস্তাক।

৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এম. জানে আলম বলেন, তারা তিন ভাই। বাবা মারা যাওয়ার পরে তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর ফলে বেলাল হোসেন ২ নং ওয়ার্ডে গিয়ে আলাদাভাবে বসবাস শুরু করে। কিন্তু অর্থনৈতিক টানপোড়ানে পরে সেখানকার জায়গাটুকু বিক্রি করে ফেলে বেলাল হোসেন। পরে নিজের বাবার ভিটেতে বাড়ি করার কাজ শুরু করে ।এতে বাধা দেয় বড় ভাই মোস্তাক আহমদ। গত বুধবার এব্যাপারে আমাকে মৌখিকভাবে অবহিত করে বেলাল হোসেন। আমি তাকে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করার আশ্বাস দেই। কিন্তু বৃহস্পতিবার দুইভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে দেখি বেলাল হোসেন রক্তাত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আমরা অভিযুক্ত বড় ভাইকে ধরতে অভিযান চালাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

আরও পড়ুন

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...