বাঁশখালীতে ৪ হাজার ৫’শত পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ ।
বুধবার ( ১৪ জুন ) দুপুরে উপজেলার পিএবি সড়কের পুইছডি এলাকার ফুটখালী ব্রীজের উপরে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেংগুরবিল এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মোঃ আমিন (২৮), একই এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে মোঃ রশিদ ( ৫০)।
এসময় আটক যুবকদের সাথে থাকা থলে থেকে চার হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
