মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে যুবলীগ নেতা নোবেলের নেতৃত্বে শান্তি সমাবেশ ও মিছিল

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল মহানগরের ন্যায় বন্দর নগরীতেও বিশাল শান্তি সমাবেশ ও মিছিল করে নগর যুবলীগ।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে মহানগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে একটি বিশাল শান্তি মিছিল নগরীর এ. কে. খান মোড় থেকে শুরু করে সাগরিকা মোড় প্রদক্ষিণ করে অলঙ্কার মোড়ে গিয়ে শান্তি সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

উক্ত শান্তি সমাবেশে নগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, আমাদের নেত্রী মানবতার নেত্রী, দেশের শান্তি ও শৃঙ্খলা বিরোধীদের হাজারো উগ্রবাদী আচরনের পরেও নেত্রী বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সবসময় শান্তির পথে থাকার নির্দেশনা দিয়ে আসছেন। সকল সমালোচনাকে পিছনে ফেলে নেত্রী দেশকে সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে দেখিয়েছেন। তারপরেও কেউ আমার দেশকে নিয়ে ষড়যন্ত্রের পায়তারা করলে, আমার নেত্রীকে নিয়ে ষড়যন্ত্রের পায়তারা করলে, আমার দেশের মানুষকে অশান্তিতে রাখার চেষ্টা করলে, সহিংসতা বা নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে যুবলীগ তখন আর শান্তি সমাবেশ করবে না। দেশে অশান্তি ও বিশৃঙ্খলা লাগিয়ে রাখতে লিপ্ত অপশক্তির সকল অশুর, খন্দকার মোশতাক এবং তাহের উদ্দিন ঠাকুর গং এর প্রেতাত্মাদের আমি বলে দিতে চাই, দেশ ও দেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন যখনই উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুহূর্তেই শান্তি মিছিল বাদ দিয়ে দেশের শান্তি বিরোধী অপশক্তির গলা চিপে ধরতে ২৪ ঘন্টা রাজপথে প্রস্তুত রয়েছে।

নগর ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজামের সঞ্চালনায় উক্ত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ ইউনুস, সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, মোঃ সৈয়দ, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, সরকারি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, সাইফুল ইসলাম রবিন, আলমগীর চৌধুরী আলো, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম, পাহাড়তলী থানা সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, হুমায়ুন, সদরঘাট থানা যুবলীগ নেতা হানিফ, রাশেদ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, বাবু , ১১নং ওয়ার্ড যুবলীগ আকবর, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, নগর ছাত্রলীগের সদস্য শাহরিয়ার সুমন, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদীন, কোতোয়ালি থানা ছাত্রলীগের সহ-সভাপতি আজাহার মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, পাঠাগার ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা আব্দুস সোবাহান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান, এইচ এম জাহিদ, শাহাদাত, আজিজ, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সির্ধাথ শংকর দাশ, বিজয় দাশ, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আজাদ ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ইরফান, আসিক, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইসতিয়াক, রবিন সহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...