ফটিকছড়িতে মোটর সাইকেল দুর্ঘটনায় খোকন ত্রিপুরা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১ দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জসীম মেম্বার পাড়ার জগৎ ত্রিপুরার ছেলে
পথচারীরা উদ্ধার করে আহত অবস্থায় খোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী আনন্দ ত্রিপুরার সাথে কথা হলে জানায় , খোকন পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। সকালে উপজেলা সদর বিবিরহাটে যাত্রী পৌঁছে দিয়ে একাকী ফিরছিল। হাজারীখীল বাজারের পূর্ব পাশে এলে রাস্তার উপর একটি গরুকে সাইড দিতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু বরণ করে।
