সোমবার, ২৫ মে ২০২৬

আনোয়ারায় ইন্স্যুরেন্স কোম্পানির নাম ভাঙিয়ে লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

আনোয়ারা উপজেলায় গ্রাহকের লক্ষ টাকা আত্মসাৎ করা ও টাকা চাওয়াই উল্টো গ্রাহককে মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পারভীন আক্তার নামে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আনোয়ারা শাখা) এর এক সাবেক কর্মকর্তা বিরুদ্ধে ।

শনিবার (১২ জুন) পারভীন আক্তারের বিরুদ্ধে বীমা একাউন্ট করার নাম করে সাধারণ মানুষের লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ রিয়াদ নামে এক কিশোর। রবিবার বীমার টাকা ফেরতের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে প্রায় অর্ধশত ভুক্তভোগী জড় হয়ে আন্দোলন করতে দেখা যায়।

অভিযোগে উল্লেখ করা হয় ,আমার আম্মু তাহেরা বেগম রূপালী লাইফ ইন্স্যুরেন্সের একজন পলিসি গ্রাহক। পারভীন (৪২),তার স্বামী কাজী মোঃ আলমগীর (৪৪) এবং তার ছেলে মোঃ ফাহিম (২৪) তিন জনই সংঘবদ্ধভাবে আমার আম্মুসহ আরো বহু সাধারণ মানুষকে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে পলিসি করানোর মাধ্যমে আমাদের টাকা আত্মসাৎ করেছে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মরত পারভীন‌ আক্তার চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি আমরা জানতে পেরে আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি এবং তাঁর পরিবার আমাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় । রূপালী লাইফ ইন্স্যুরেন্সের আনোয়ারা শাখার অফিসে গিয়ে জানতে পারি ওনি গ্রাহকদের কিছু টাকা জমা দিয়ে বাকি টাকা জমা না দিয়ে আত্মসাৎ করার কারণে চাকরিচ্যুত করা হয় । শনিবার (১২ জুন) জমা দেওয়া টাকা উত্তোলনের জন্য পারভীন আক্তারের সাথে দেখা করতে তার নিজ বাড়িতে গেলে সে আমাদের সাথে চরম অসদাচরণ করে । আমাদের ধারালো দা,চুরি নিয়ে মারতে উদ্যত হোন এবং আমাদের লুটপাট ও নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেন।

জানা যায়,অভিযুক্ত পারভীন ৬নং বারাখাইন ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ছিলেন এবং তার ছেলে অভিযুক্ত ফাহিম কিছুদিন আগে মাদক মামলায় গ্রেফতার হয়। এছাড়াও ফাহিমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ঝর্ণা শীল নামে এক ভুক্তভোগী চট্টগ্রাম নিউজ ডটকম প্রতিবেদককে জানায়, আমি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে পারভীন এর মাধ্যমে মাসে ২শ টাকা করে ৩বছরী একটি বীমা করেছি । পারভীন এবং তার জামাই আলমগীর প্রতি মাসে মাসে বাড়িতে এসে টাকা নিয়ে যাইতো । বীমার মেয়াদ ৩বছর শেষ হয়েছে কিন্তু এই ৩ বছরে বীমা অফিসের চেহেরাও দেখিনি । ওনার ডকুমেন্ট ও টাকা জমার রশিদের বিষয়ে জানতে তিনি বলেন,
রশিদ বলতে সর্বশেষ মাসে টাকা জমার রশিদটাই আছে বাকি কোন রশিদ দে নাই।

এছাড়াও পারভীন আক্তার এর বিষয় এলাকায় খবর নিতে গেলে জানা যায় তাঁর ও তাঁর স্বামীর দানবীর চরিত্রের কথা । নানা অপকর্ম ও অপরাধ এর জন্য এলাকায় বিখ্যাত এরা । কত মানুষের টাকা আত্মসাৎ করেছে তার হিসাব অগনিত। এদের বিরুদ্ধে কথা বলার সাহস ও করেনা স্থানীয় কেউ।

অভিযুক্ত পারভীনের সাথে এই বিষয়ে জানতে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

পারভীনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আনোয়ারা শাখার ম্যানেজার মোহাম্মদ সেলিম সাথে কথা হলে তিনি জানান, পারভীন আমাদের একজন কর্মকর্তা ছিলো, গত ১বছর আগে গ্রাহকের টাকা আত্মসাৎ করার বিষয়টি জানতে পেরে ওনাকে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানোর পরও পারভীন ইন্স্যুরেন্সের নাম ভাঙিয়ে গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন,ইন্স্যুরেন্স নামে টাকা আত্মসাতের বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি যাতে ২০ জন ভুক্তভোগী সাক্ষী হিসেবে রয়েছেন । এই বিষয়ে তদন্ত চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়েলসের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের একযোগে সশস্ত্র হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প...

আরও পড়ুন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়েলসের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়্যালস।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে...