মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চকরিয়ায় অপহৃত কিশোরী বায়েজিদে উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত এক কিশোরীকে ১২দিন পর নগরীর বায়েজিদ থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় অপহরণকারী দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ জুন) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চকরিয়ার পশ্চিমপাড়া এলাকার সাওয়াল করিম (২২) ও তার বাবা বশির আহমেদ (৫০)।

মঙ্গলবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী একটি স্কুলের শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার যুবক সাওয়াল করিম তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করতো। ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারাকে জানালে তারা ওই যুবকের পরিবারে তা অবগত করে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তার বাবাকে। গত ১ জুন রাত সাড়ে ৮টায় ভিকটিমের বাবা-মা তার খালার বাড়িতে বেড়াতে যায়। এ সময় সাওয়াল নামে ওই যুবক আরও দুই থেকে তিনজন সহযোগীসহ ভিকটিমকে তার বাড়ি থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

নূরুল আবছার জানান, এ ঘটনায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে চক্রের মূলহোতা সাওয়াল করিমকে তার আরেক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাওয়াল করিম ২০১৮ সালে দুইজন নাবালিকাকে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...