বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

‘মিলিটারি এলো গ্রামে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

শিবুকান্তি দাশ, ঢাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ও গৌরবের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের সাহিত্যের বিশাল অংশ জুড়ে লিখেছেন কবি সাহিত্যিকরা।

শিবুকান্তি দাশ সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ছোটদের জন্য লিখে আসছেন ছড়া কবিতা, গল্প, প্রবন্ধ।

তার লেখা মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘মিলিটারি এলো গ্রামে’ বইটি পড়ে আমাদের শিশু কিশোররা জানতে পারবে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা। সাথে ইতিহাসও জানা হবে তাদের। আমি বইটির বহুল প্রচার কামনা করি।

আজ (১৩ জুন) মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘মিলিটারি এলো গ্রামে’ গ্রন্থের মোড়ক উম্মোচন করে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ বর্তমান’ পত্রিকার প্রধান সম্পাদক মুক্তিযুদ্ধের গবেষক, লেখক নাসির উদ্দিন চৌধুরী, দেশ বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক লাকি আক্তার ও বিশিষ্ট প্রকাশক রেহেনা পারভিন ও লেখক শিবুকান্তি দাশ।

ড. হাছান মাহমুদ বলেন, মিলিটারি এলো গ্রামে’ বইটির নামকরণ যথার্থ। মন্ত্রী মুক্তিযুদ্ধে নিজের স্মৃতিচারণ করে বলেন, আমাদের চট্টগ্রামে মিলিটারিকে বলা হতো পাঞ্জাবি।

পাঞ্জাবি আসার কথা শুনে সবাই তখন ভয়ে পালিয়ে যেতো নিরাপদ স্থানে। যুদ্ধে পাঞ্জারিবা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতো, লোকজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

আমার এলাকায় একদিনে ১২শ বাড়ি ঘর পুড়িয়ে দেয়। তখন আমরাও পালিয়ে গিয়েছিলাম। তিনি বলেন, আমাদের সাংরাদিকরা যদি পেশার পাশাপাশি অনেকে লেখালেখি করে থাকেন। এটা ভালো দিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...