বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এবার চালও দেওয়া হবে ফ্যামিলি কার্ডধারীদের: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জুলাই থেকে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি ব্যক্তিকে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চালও দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ফ্যামিলি কার্ডধারী নিম্ন-আয়ের পরিবারের মাঝে জুন মাসে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, টিসিবির মাধ্যমে প্রতি মাসে আমরা এক কোটি পরিবারকে তেল, চিনি, মসুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। কিন্তু জুলাই মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা ঊর্ধ্বগতি। তারপরও আমরা মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হয়েছে। এ ছাড়া চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এ কাজ সম্পন্ন হলে যে কোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকাতেই নয়, দেশব্যাপী সব কার্ডই স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকট সৃষ্টি হয়েছে। যতদিন পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমরা টিসিবির মাধ্যমে পণ্য বিতরণ অব্যাহত রাখবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...