চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে পুকুর থেকে সেলিনা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১২ জুন) নতুনপাড়া এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলিনা (২৪) ওই এলাকার মো. আরিফের স্ত্রী।
আরও পড়ুন : সীতাকুণ্ডে বাস থেকে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার
সীতাকুণ্ড থানার এসআই মো. মজিদ জানান, সকালে পুকুরের ভাসতে থাকা অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে।
সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, তিনি রাতে ঘুম থেকে উঠে কোথায় যেন চলে যান।
পরে সকালে খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। ওই নারীর এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
