ফটিকছড়িতে জীপগাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মো. সাইফুল ইসলাম (১৮)। সে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চাঁনপুর কাট্টস্যা এলাকার শফিকুল ইসলামের ছেলে।
শনিবার (১০ জুন) বিকালে উপজেলার ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের নারায়ণহাট বাজারের চৌরাস্তার মুখে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আলতাফ উদ্দিন। তিনি জানান, ‘ঘটনার পর পর স্থানীয় জিপগাড়িটি আটক করেছে। গাড়িটি বর্তমানে ইউনিয়ন পরিষদের সামনে রয়েছে।’সাইফুল রাজমিস্ত্রি সহকারী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সাইফুল ইসলাম পায়ে হেঁটে বাজারে আসার সময় নারায়ণহাট চৌরাস্তার মুখে আসলে দ্রুতগতিতে আসা একটি ইটবাহী জীপগাড়ি তাকে স্বজোড়ে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
