চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে শিল্পী এ্যালেন অনিক ভট্টাচার্যের, পরিকল্পনায় হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বাসব শীল এর সভাপতিত্বে বেতার টিভির উপস্থাপিকা দিলরুবা খানম এর সঞ্চালনায়, প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ খায়রুল ইসলাম ককসি, ফটো সাংবাদিক বিশ্বজিৎ রঞ্জন দত্ত, মোঃ ইসমাইল, মারুফুল ইসলাম মারুফ, যুবায়ের হোসেন অভি, তানবির বিন হাসান, বিভো দেবনাথ, মাকসুদুর রহমান, মোঃ শোয়েব, সৈয়দ সুলতান ফাহিম, হারুনুর রশিদ শামিউল, ইফতেখার উদ্দিন ইফতি, বিনয় দে, রুবি আক্তার, পলাশ চক্রবর্তী, প্রান্তি ভট্টাচার্য, শাফায়েত, চন্দ্রিকা ভৌমিক, তানজুম মুন্সি প্রমুখ।
