শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মুখ ধোয়ায় যে ভুল করে অজানতেই ডাকছেন বিপদ

লাইফস্টাইল ডেস্ক

পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকার একটি গুরুত্বপূর্ণ অংশ মুখ ধোয়া। অনেকে ভাবেন মুখ ধোয়া আর এমন কী কাজ! ফেসওয়াশ আর পানি দিয়ে মুখ ধুয়ে ফেললেই হলো। আসলে আমরা অনেকেই ঠিকভাবে মুখ ধুতে জানি না।

সঠিক পদ্ধতি মেনে মুখ না ধুলে হতে পারে মারাত্মক ক্ষতি। মুখ ধোয়ার সময় আমরা কিছু ভুল করি। তাই চলুন মুখ ধোয়া নিয়ে সতর্ক হয়ে, ক্ষতি হয় এমন বিষয়গুলো এড়িয়ে চলি।

ত্বকের ধরন না জেনে ফেসওয়াশ পছন্দ করা
বাজারে বিভিন্ন ফেসওয়াশ পাওয়া যায়। মুখ ধোয়ার ক্ষেত্রে অনেকেই মুখের ধরন না বুঝেই ফেসওয়াশ ব্যবহার করেন। ত্বক তৈলাক্ত বা শুষ্ক তা না জেনে ফেসওয়াশ ব্যবহার করা উচিত নয়।

একেক দিন একেক ফেসওয়াশ ব্যবহার
অনেকে আবার একেক দিন একেক ফেসওয়াশ ব্যবহার করেন। এভাবে অজান্তেই ত্বকের ক্ষতি করছেন। নিজের ত্বকের প্রকৃতি জানুন। সেই অনুযায়ী উপযুক্ত ফেসওয়াশ নির্বাচন করুন।

নোংরা হাত বা তোয়ালে ব্যবহার
মুখ ধোয়ার আগে হাত পরিষ্কার করা জরুরি। কারণ হাতে থাকা জীবাণু ত্বকের ক্ষতি করতে পারে। এ ছাড়াও মুখ মোছার জন্য নোংরা তোয়ালে ব্যবহার করলে ত্বকে ব্যাকটেরিয়া ও ময়লা জমা হতে পারে। যা পরবর্তীতে ব্রণ এবং অন্যান্য সংক্রমণের কারণ হতে পারে। তাই ভালো করে হাত ধুয়ে তবেই মুখে হাত দিন। মুখ মোছার জন্য পরিষ্কার তোয়ালে বা টিস্যু ব্যবহার করুন।

ওয়েট ওয়াইপস
অনেকেই দ্রুত মুখ পরিষ্কার করতে ভেজা ওয়াইপস ব্যবহার করে থাকেন। অনেকে আবার মেকআপ তুলতেও এটি ব্যবহার করে থাকেন। ওয়েট ওয়াইপসে প্রিজারভেটিভ, সুগন্ধি ও সারফ্যাক্ট্যান্টের মতো রাসায়নিক থাকে। যার ফলে ত্বকের নানা সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে। এমন জিনিস ব্যবহার করলে ত্বকে জ্বালাও হতে পারে। তাই ওয়েট টিস্যু বা ভেজা ওয়াইপস ব্যবহার না করাই ভালো।

স্ক্রাবারের ব্যবহার
স্ক্রাবার দিয়ে খুব জোরে জোরে মুখ ঘষলে ত্বকে জ্বালা সৃষ্টি হয়। এতে ত্বক লাল হয়ে যেতে পারে। তাই মুখ ধোওয়ার সময় হাতের তালু বা আঙুলের ডগা দিয়ে আলতো করে, বৃত্তাকার গতিতে মুখে স্ক্রাব করা উচিত। মনে রাখবেন, বেশি মাত্রায় স্ক্রাব করলে হীতে বিপরীত হতে পারে।

গবেষণা অনুযায়ী, ঘন ঘন মুখে স্ক্রাব করলে ত্বকে জ্বালা এবং ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সপ্তাহে এক বা দু’বারের বেশি স্ক্রাব করা উচিত নয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...