শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

শুধু নারীর নয়, পুরুষের জন্যও লজ্জাশীলতা গুরুত্বপূর্ণ

ধর্ম ডেস্ক

আমাদের সমাজে প্রচলিত আছে লজ্জা নারীর ভূষণ। তার মানে লজ্জা শুধু নারীর থাকা দরকার। পুরুষের না। কিন্তু ইসলাম মোটেও এটা সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে- লজ্জাশীলতা শুধু নারীর জন্যই নয়, বরং পুরুষের জন্যও এই গুণটি অপরিহার্য।

মুসা (আ.) যে মেয়েটিকে বিয়ে করেন, তার ব্যাপারে আল্লাহ তা‘আলা কুরআনে বলেন—

تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ

‘‘সে (মেয়েটি) লাজুকতার সাথে হাঁটছিলো।’’ [সুরা ক্বাসাস, আয়াত: ২৫] অর্থাৎ, সেই মেয়ে খুবই লজ্জাবতী ছিলেন।

মজার ব্যাপার হলো, মুসা (আ.) নিজেও খুব লাজুক ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—

إِنَّ مُوسَى كَانَ رَجُلاً حَيِيًّا سِتِّيرًا

‘‘মুসা ছিলেন অত্যন্ত লজ্জাশীল, যিনি সব সময় (শরীর) ঢেকে রাখতেন।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ৩৪০৪]
.
কুরআনে যেভাবে মেয়েটির লজ্জার বিষয়টিকে ফোকাস করা হয়েছে, সেভাবে হাদিসেও মুসা (আ.)-এর লাজুকতার বিষয়টিকে পজিটিভলি বলা হয়েছে। এ থেকে বুঝা যায়, লজ্জা পুরুষ ও নারী সবার জন্যই জরুরি। অশ্লীলতা সবার জন্যই খারাপ।
.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘ঈমানের ৬০টিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। আর লজ্জা ঈমানের একটি শাখা।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ৯]

সুতরাং নবীদের মধ্যেও ছিল চরম লজ্জাশীলতা। আর আমরা সমাজ থেকে পুরুষের লজ্জা তুলে দেওয়ার অপচেষ্টা করছি। আল্লাহ আমাদের এসম বিভ্রান্তিকর হুকুম আহকাম সম্পর্কে আরও জ্ঞান বাড়িয়ে দিন। আ…মি…ন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...