বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৯ই জুন) জেলার রাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি,ক্যাপ্টেন মোঃ সাজেদুর রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম,সহকারী পুলিশ সুপার মোঃ মোজাফফর হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,পৌর কাউন্সিলর অজিত কান্তি দা,মংমং সিং সহ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ফাইনালে মুখোমুখি হয় ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এবং লোহাগাড়া যুব ফুটবল একাডেমি।উত্তেজনা পূর্ণ ৯০ মিনিটের খেলায় লোহাগাড়া যুব ফুটবল একাডেমি ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান কে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন লোহাগাড়া যুব ফুটবল একাডেমির মোঃ লুৎফুর এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আইকো মারমা।

খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর সর্বোচ্চ ৩টি পদক (ব্রোঞ্জ)...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...