বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আপদকালীন পরিকল্পনা তুলে ধরলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগে চট্টগ্রামের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে আপদকালীন পরিকল্পনা ‘মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্লান’ তুলে ধরেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। পরিকল্পনাটি প্রণয়নে সহযোগিতা করেছে উন্নয়ন সংস্থা ইপসা ও সেভ দ্য চিলড্রেন।

এ উপলক্ষে বুধবার (৭ জুন) আন্দরকিল্লাস্থ চসিক ভবনে কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় মেয়র বলেন, আজকের চট্টগ্রাম একসময় প্রচুর জলাশয়ে ভরপুর ছিলো, কিন্তু নতুন কৌশল হিসেবে একশ্রণীর লোক প্রথমে পুকুরে আবর্জনায় ভরাট করছে, পরে বহুতল ভবন নির্মাণ করছে।

একইভাবে পাহাড় বেষ্টিত চট্টগ্রামে একশ্রেণির প্রভাবশালী রাতের অন্ধকারে পাহাড় কেটে বসতবাড়ি করছে। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টকে এ-ব্যাপারে কঠোর ভূমিকা রাখতে হবে।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর পরিচালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসা (প্রয়াস-২) প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জন্য প্রণীত মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক।

প্রেজেন্টেশন শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চসিক প্যানেল মেয়র মো.গিয়াস উদ্দিন, চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. জহুরুল আলম জসিমসহ চট্টগ্রাম সিটি কাউন্সিলরবৃন্দসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

আলোচকবৃন্দ মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্লান কে একটি যুগান্তকারী দলিল হিসেবে আখ্যায়িত করে এটি বাস্তবায়নে যথাযথ উদ্যোগ এবং আর্থিক সংস্থান খুবই জরুরী বলে উল্লেখ করেন।

পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর সহ আরবান কমিউনিটি ভলান্টিয়ার দুর্যোগ মোকাবিলায় মৌলিক প্রশিক্ষণের আওতায় এনে আরো বেশি উদ্যোগি করে তোলার ব্যাপারে মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য যে ইপসা এবং সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২) প্রকল্পের আওতায় কনসালটেন্সি প্ল্যান এচঅউ এর সহযোগিতায় ২০১৯ সাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাথে কয়েকদফা মিটিং এবং ওয়ার্ড পর্যায়ে পরিভ্রমণ, কে আই আই, এফজিডি এবং পরবর্তীতে কয়েকদফা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত গ্রহণের মাধ্যমে এবং পরবর্তী চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অনুমোদন সাপেক্ষে এটি চুড়ান্তভাবে প্রণীত হয়।

আপদকালীন পরিকল্পনায় চট্টগ্রামের নানাবিধ দুর্যোগের উৎস বর্ণনা এবং দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...