বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামের আলিফার হাতে চীনা প্রেসিডেন্ট সি জিন পিং-এর চিঠি

চট্টগ্রাম নিউজ ডটকম:

চীনের প্রেসিডেন্ট সি জিন পিং-এর কাছ থেকে চিঠির জবাব এসেছে বাংলাদেশি মেয়ে আলিফার কাছে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দূতাবাসে আলিফার হাতে তুলে দেন সেই চিঠি।

এর আগে, গত ১৫ এপ্রিল আলিফা দুই দেশের বন্ধুত্বের দূত ও চীনে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়ালেখার আগ্রহের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিল চীনের প্রেসিডেন্ট কাছে। সেই চিঠির উত্তর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিন পিং।

জবাবে প্রেসিডেন্ট লিখেছেন,‘চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশি ও বন্ধু। ভবিষ্যতে তুমি চীন ও বাংলাদেশের বন্ধুত্বের দূত ও চীনে পড়ালেখা করে ভালো চিকিৎসক হওয়ার যে স্বপ্ন দেখছো। তাতে আমি খুবই খুশি।’

পরিবারের সাথে শিশু আলিফা
পরিবারের সাথে শিশু আলিফা

চিঠির জবাব পেয়ে উচ্ছ্বসিত আলিফা জানায়, তারা ২০১০ সালে আমার আম্মু সুস্থ করে তুলেছে। আমার জন্যও তারা অনেক কিছু করেছে। আমি তাদের মতো একজন চিকিৎসক হতে চাই।

আলিফার বাবা আনোয়ার হোসেন জানান, তারা চীনে গিয়ে অনেক সমাদর পেয়েছে। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হয়েছে।

আলিফা চীন এখন চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ভবিষ্যতে সে চীনে গিয়ে সেখানের চিকিৎসা বিদ্যা নিয়ে পড়তে আগ্রহী।

প্রসঙ্গত, ২০১০ সালে শিশু চীন যখন জন্মগ্রহণ করে, তখন তার গর্ভবতী মা গুরুতর হৃদরোগের কারণে একটি কঠিন প্রসবের শিকার হন। সেই সময় চীনা জাহাজ ‘দ্যা পিস আর্ক’ চট্টগ্রামে অবস্থান করছিল। স্থানীয় হাসপাতালে আধুনিক চিকিৎসা সামগ্রী না থাকায় চীনা জাহাজের ডাক্তাররা তার মায়ের সিজার অপারেশন করেন। চীনের প্রতি কৃতজ্ঞতা জানাতে তার বাবা শিশুটির নাম রাখেন ‘আলিফা চীন’।

চলতি বছরের শুরুতে ‘আলিফা চীন’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লিখেছিল। চিঠিতে সে তার নিজের গল্প বলেছিল। চীনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিল। ভবিষ্যতে সে চাইনিজ মেডিকেল স্কুলে পড়ার আশা ব্যক্ত করেছিল যেন অন্যের জীবন বাঁচানো যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...