বুধবার, ১২ আগস্ট ২০২৬

আনোয়ারায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলায় নারী ইন্স্যুরেন্স কর্মীকে গণধর্ষণ  মামলার পলাতক আসামি মো. আরিফকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

গতকাল সোমবার (৫ জুন) নগরীর কোতোয়ালি থানার আসকারদীঘির পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন তরুণীর গোপন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ , কথিত প্রেমিক গ্রেপ্তার

সে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দীপপাড়া গ্রামের হাজী আমির আলীর বাড়ির জাফরের ছেলে।

আরও পড়ুন আনোয়ারায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ মে ভুক্তভোগী তার বাসা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হলে রাত সাড়ে ১০টায় বারশত এলাকা থেকে একটি সিএনজি অটো রিকশায় উঠেন। সিএনজি চালক মো. নঈম কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে আরিফ, ফরহাদ এবং রাজুকে সিএনজিতে নেয়। পরে সিএনজি চালক এবং তার সহযোগী ৩জন ভুক্তভোগীকে একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ে নিয়ে গিয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জোরপূর্বক সঙ্গবদ্ধ ধর্ষণ করে।

আরো পড়ুন আনোয়ারায় গণধর্ষণ মামলার প্রধান আসামি রকি গ্রেপ্তার 

পরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আনোয়ারা থানায় ওই ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নঈম, ফরহাদ,রাজুকে আটক করে পুলিশ।

র‌্যাব আরও জানায়, আত্মগোপনে থাকা আরিফকে সোমবার (৫ জুন) কোতোয়ালি থানার আসকারদিঘীর পাড় থেকে  অভিযান চালিয়ে আটক করা হয়।

আরও পড়ুন: আনোয়ারায় কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার যুবক

জিজ্ঞাসাবাদে আটক আসামী গণধর্ষণ মামলার ঘটনার সাথে জড়িত ছিলো বলে স্বীকার করে।  আটক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

আরও পড়ুন

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...