বুধবার, ১২ আগস্ট ২০২৬

হাটহাজারীতে জায়গার বিরোধের জেরে হামলায় একজনের মৃত্যু; আটক ১

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত মোঃ ইউনুস (৪০) নামে এক ব্যাক্তি গতকাল  রবিবার সন্ধ্যায় চমেক হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মারা গেছেন।

গত বুধবার (৩১ মে) উপজেলার ২নং ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার আরজেনার বাপের বাড়ির ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। নিহত ইউনুস স্হানীয় আমির হোসেনের পুত্র। সে এক সন্তানের জনক।

এ ঘটনায় নিহতের ভাই মাহাবুল আলম বাদী হয়ে আজ সোমবার ৬ জনের নাম উল্লেখ ও আরো ২/৩ জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং ৮।ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/ ৩০২/৩৪ পেনাল কোট ১৮৬০ রুজু করা হয়। মামলা রেকর্ড করার পর গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভূক্ত অন্যতম আসামি নজরুল ইসলামকে মামলা রেকর্ডের ছয় ঘন্টা পর তার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ গ্রেফতার করে।

মামলার সূত্রে জানা যায়, গত বুধবার এই ওয়ার্ডে নিহতের বাড়ি এলাকায় জমিজমার পরিমাপ করা হয়। তিন অংশীদারের জমি পরিমাপ করার জন্য ৩ জন সার্ভেয়ার নিয়োগ করা হয়েছিল। স্হানীয় মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে জমিজমা পরিমাপ করার শেষ পর্যায়ে পরিমাপকৃত জমিতে সীমানা খুঁটি পোতার কাজ করছিল মোঃ ইউনুস। খুঁটি পোতার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে (ইউনুস) ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আঘাত করে। উপস্থিত লোকজন আহত ব্যাক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেক) হাসপাতালের ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সন্ধ্যায় ঘটনার ৫ দিন পর সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আলাউদ্দিন। ধলই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্হানীয় ইউ পি চেয়ারম্যান আবুল মনসুর।সোমবার ময়না তদন্তের পর লাশ বাড়িতে নিয়ে আসলে জানাযা শেষে স্হানীয় কবরস্হানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই মোঃ আলাউদ্দিন।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ নূরুল আলম মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার নিহতের ভাই মাহাবুল আলম বাদী হয়ে থানায় ছয় জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন। থানায় মামলা রেকর্ড করার ছয় ঘন্টা পর হত্যাকান্ডে জড়িত এক ব্যাক্তি পুলিশ আটক করেছে বলে তিনি গনমাধ্যমকে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন করেন সেন্ট জেভিয়ার্স স্কুল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...