বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন নিয়ে একটি দেশের বাড়াবাড়ির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি তৃতীয় দেশের বাড়াবাড়ির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দল নেতৃবৃন্দ।

আজ সোমবার (৫ জুন) রাত্রে ১৪ দল চট্টগ্রাম মহানগর সমন্বয়ক খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে তাঁর উত্তর কাট্টলীস্থ বাসভবনে এক সভায় উপরোক্ত মত প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্টু এবং অংশগ্রহণমূলক করতে যখন নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে ঠিক সেই মূহুর্তে একটি দেশের অতিরিক্ত বাড়াবাড়িতে দেশের সচেতন মহল উদ্বিগ্ন।

ঐ দেশটির বাড়াবাড়ির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যার দৃঢ়তা সকল মহলে প্রশংসিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ১৪ দলও মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

নেতৃবৃন্দ আরো বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মালিক আমাদের দেশের জনগন। সেখানে কারো মাথা ঘামানো সমীচিন নয়। নেতবৃন্দ বলেন দেখা যাচ্ছে যে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করার প্রবণতা দেখা দেয়।

বিশেষ করে পবিত্র রমজান, ঈদুল আজহা এবং দুর্গাপুজাকে কেন্দ্র করে এক ধরণের সিন্ডিকেট ব্যবসায়ীরা জনগনকে জিম্মি করে ফেলে। তাই এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিহত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরো বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চট্টগ্রামের জনগনের সুপেয় পানির চাহিদা পূরণের জন্য কোটি কোটি টাকার বরাদ্দ প্রদান করেছেন। কিন্তু দুঃখজনকভাবে চট্টগ্রাম ওয়াসা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।

নেতৃবৃন্দ নগরবাসীর পানির চাহিদা পূরণে ওয়াসাকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান। সভায় নেতৃবৃন্দ সদ্য প্রয়াত চট্টগ্রাম ১০ আসনের সাংসদ এবং সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি এডভোকেট আবু হানিফ, ন্যাপের কেন্দ্রীয় সহ সভাপতি গাজী আলমগীর, ওয়ার্কাস পার্টির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ন্যাপের মহানগর সাধারন সম্পাদক ফয়েজউল্লাহ মজুমদার, জাসদ মহানগর সদস্য বেলায়েত হোসেন, সাম্যবাদী দলের আহবায়ক অমূল্য বড়ুয়া, গন আজাদী লীগের সভাপতি মাওলানা নজরুল ইসলাম আশরাফী, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য মনসুর মাসুদ, সদস্য মো. দিদারুল আলম প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...