বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

গণভবনের লনে গাছের চারা রোপণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহবানও জানিয়েছেন।

আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবন প্রাঙ্গণে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩’ ও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩’ উদ্বোধন উপলক্ষে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সবাই ব্যাপকভাবে গাছ লাগান। যে যেখানে পারেন, যেভাবে পারেন অন্তত তিনটি করে গাছ লাগান। তাও যদি না পারেন অন্তত একটি গাছ লাগান।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের বলবো, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গাছ লাগাতে পারো।

প্রধানমন্ত্রী নিজেও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগিয়েছেন জানিয়ে বলেন, তারা ৬৫তম ব্যাচের যত শিক্ষার্থী ছিলেন, আজিমপুর স্কুলে গিয়ে একদিন গাছ লাগিয়ে এসেছেন।

শেখ হাসিনা বলেন, নিজের হাতে লাগানো একটা গাছে যখন ফুল হয়, ফল হয়, সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মনটাও ভালো হয়ে যায়। ছাদ বাগান থেকে শুরু করে প্রতিটি জায়গা উৎপাদনের আওতায় নিয়ে আসুন। ফল-ফলাদি, তরি-তরকারি যে যা পারেন উৎপাদন করুন।

গণভবনের লনে গাছে চারা রোপন করে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপনের বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষকে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধী গাছ রোপনের আহবান জানান প্রধানমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...