বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রাম নিউজ ডটকম

ভারতের ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৩ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে।

শোকবার্তায় জানানো হয়েছে, ভারতের ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক জানাচ্ছি। একই সঙ্গে আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে ভারতের ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮৫০ জনেরও বেশি।

আজ শনিবার (৩ জুন) দেশটির কর্মকর্তারা বলেছেন বিগত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনা এটি। খবর এএফপির।

আরও পড়ুন: ডা. আফছারুল আমীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ওড়িষ্যা রাজ্যের মুখ্য সচিব প্রদীপ জেনা নিশ্চিত করেছেন রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরত্বে ঘটে যাওয়া দুর্ঘটনার পরে প্রায় ৮৫০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এখন যাত্রীদের উদ্ধার করা। আহতদের স্বাস্থ্য সহায়তা প্রদান কর।’

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ব্যাঙ্গালুরু থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রেন। সেটি লাইনচ্যুত হয়েছিল। তার কয়েকটি বগির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেস নামের অপর ট্রেনের।

এটি কলকাতা থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে যায় আর অন্য ট্রেনটির দুটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলমন্ত্রী অশ্বিনি বিষ্ণুর সঙ্গে কথা বলেছেন। মোদি এ প্রসঙ্গে এক টুইট বার্তায় বলেন, ‘ওড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় আমি বিমর্ষ। এই বিষাদের সময়ে আমার চিন্তা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে।

আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং দুর্ঘটনার শিকার লোকজনকে সম্ভাব্য সবধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ রুপি, গুরুতর আহতদের ২ লাখ রুপি এবং কম আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়েছে। নামানো হয়েছে সেনাবাহিনীকেও।

দুর্ঘটনা ও তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবসহ রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা। ভারতীয় রেলের পক্ষ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...