শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়ি দম্পতির পাসপোর্ট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

খেলাপির মামলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রোমেনা আফরিনের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন অর্থঋণ আদালত।

গত বৃহস্পতিবার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

৭ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫৭৫ টাকা খেলাপি ঋণ আদায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক হাটহাজারী শাখা মামলাটি করেন।

জাহাঙ্গীর আলম মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটডের নামে ব্যাংক থেকে ঋণখেলাপি হন।

জাহাঙ্গীর কাশেম ট্রেডিং, ডায়মন্ড অটো ব্রিকসসহ আরও দুটি প্রতিষ্ঠানের নামে আল আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকেও ঋণখেলাপি তিনি।

জাহাঙ্গীর আলম মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর স্ত্রী রোমেনা আফরিন পরিচালক।

সোস্যাল ইসলামী ব্যাংকের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি হয়ে দেশত্যাগের চেষ্টা করতে গিয়ে ইতোপূর্বে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তারা এখনো ব্যাংকের টাকা আত্মসাৎ করে দেশত্যাগের চেষ্টা করছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেও ঋণের টাকা পরিশোধ করছেন না। এ নিয়ে আদালত শুনানি শেষে তাদের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...