বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিজিটাল ব্যাংক চালুর ঘোষণা

চট্টগ্রাম নিউজ ডটকম

আগামী অর্থবছর দেশে ডিজিটাল ব্যাংক চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে এখান থেকে ঋণ দেওয়া হবে।

ভুয়া ও বেনামি ঋণগ্রহীতা শনাক্ত করতে এটা সহায়ক হবে। একই সঙ্গে প্রকৃত ঋণগ্রহীতারা দ্রুত ঋণ নিতে পারবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

সংশ্লিষ্টরা জানান, নামসর্বস্ব কোম্পানি খুলে কিংবা ভুয়া বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিভিন্ন পক্ষের যোগসাজশে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করার ঘটনা বেড়েছে।

আরও পড়ুন: ‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার

কখনও ব্যাংকের পরিচালনায় থেকে কিংবা পরিচালনার সঙ্গে যুক্ত বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া হয়। ঋণগ্রহীতার আসল পরিচয় আড়াল এবং পর্যাপ্ত জামানত না থাকায় ঋণগ্রহীতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন।

বেনামে নেওয়া ঋণের বেশিরভাগই পাচার হয়। ফলে অনাদায়ী থাকে। বর্তমানে খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ বিবেচনা করা হচ্ছে বেনামি ভুয়া ঋণকে।

অর্থমন্ত্রী বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়া দ্রুততর এবং পরিধি বাড়ানোর কৌশল নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি কাজ করছে। তারা ডিজিটাল ব্যাংক স্থাপনের রূপরেখা প্রণয়ন করেছে।

আগামী অর্থবছরেই ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা করা যায়। এ ধরনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি প্রয়োগ করে ক্রেডিট স্কোরিং করা হবে।

ডিজিটাল ব্যাংক ও ক্রেডিট স্কোরিং চালু হলে খুব সহজে ভুয়া ও বেনামি ঋণগ্রহীতা শনাক্ত করা সম্ভব হবে। এতে প্রকৃত ঋণগ্রহীতাদের ঋণ প্রক্রিয়া অনেক সহজ হবে।’

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিমালার খসড়া কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের আগামী সভায় উঠতে পারে। এ ধরনের একটি ব্যাংক প্রতিষ্ঠায় ১৫০ থেকে ২০০ কোটি টাকার মূলধনের শর্ত দেওয়া হবে।

ডিজিটাল ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, বিভিন্ন ফি গ্রহণ– সবই হবে অ্যাপভিত্তিক। এর কোনো শাখা থাকবে না। প্রধান কার্যালয়ের জন্য শুধু একটি অফিস থাকবে।

কেউ ঋণ আবেদন করলে যোগ্য কিনা যাচাই-বাছাই করা হবে কৃত্রিম ইন্টেলিজেন্স ব্যবহার করে। এর ফলে এখনকার মতো জালিয়াতি সহজ বা প্রভাব খাটিয়ে ঋণ নেওয়া কঠিন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...