রবিবার, ২৮ জুন ২০২৬

গাউছুল আজম (র.) জীবন ও দর্শন বহু পথহারা মানুষকে আলোর পথ দেখিয়েছে

নিজস্ব প্রতিবেদক

সৃষ্টির প্রতি স্রষ্টার অপার নেয়ামতের শোকর আদায় এবং স্রষ্টার সকল বিধি-বিধান পালনের মাধ্যমে বান্দা স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারে। আবার এসবের বিরুদ্ধাচারণ বা অবমাননার ফলে ভূপৃষ্টে নেমে আসে ভয়াবহ দুর্যোগ ও দুর্গতি। ইতিহাস থেকে এর শিক্ষা নিয়ে মুসলমানদেরকে রূহানী শক্তিতে বলীয়ান হয়ে নিজেদেরকে ঈমান ও আক্বিদাকে আরও মজবুত করতে হবে। আর এ রূহানিয়াত অর্জনের অনন্য ক্ষেত্র হচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। এ দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এমন এক যুগশ্রেষ্ঠ সংস্কারক ও সফল আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার বর্ণাঢ্য কর্মময় জীবন ও দর্শন অগণিত পথভোলা মানুষকে আলোর পথ দেখিয়েছে।

বর্তমানে মুসলমানেরা ইসলামের মৌলিক আদর্শকে ভুলতে বসেছে। যার ফলে যুবসমাজের মাঝে ইসলামের চেতনাবিরোধী কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। এ নাজুক অবস্থার উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যুবসমাজকে কোরআন-সুন্নাহর পথে ফিরে আনতে হবে। আর এজন্য অনেক আগেই আশির দশকে শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু বিপথগামী যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন। তাঁর আধ্যাত্মিক প্রচেষ্ঠায় সে সময় দেশ-বিদেশের অগণিত যুবক ফিরে এসেছে আলোর পথে। পরবর্তীতে এ কিংবদন্তিতূল্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব গঠন করেন অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকে যে সংগঠন যুব সমাজের মননে ও চিন্তা-চেতনায় আধ্যাত্মিকতার বিকাশ ঘটিয়ে তাদের পারলৌকিক কল্যাণ সুনিশ্চিত করার কাজে অগ্রণী ভূমিকা পালন করছে।

গত রবিবার (২৮ মে) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আল নাকিলে অনুষ্ঠিত মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫৭ নং দুবাই শাখার এশায়াত মাহফিলে বক্তরা এসব কথা বলেন।

এ সময় দুবাই কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব হারুন এম আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আবুল কালাম, আলহাজ্ব মাহমুদুল হক, মাহবুবুল আলম,আলহাজ্ব ইদ্রিস মিয়া, মৌলানা মুহাম্মদ ইসমাঈল, মৌলানা মুহাম্মদ মোরশদ, মুহাম্মদ তসলিম উদ্দিন, মৌলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মৌলানা মুহাম্মদ মুজিবুল করিম সাইমন প্রমূখ।

মাহফিল শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ...

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।মঙ্গলবার (১০ জুন) ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিন ও...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...