মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চন্দনাইশে বিরল প্রজাতির রাজ ধনেশ উদ্ধার, পাচারকারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪৭) নামে এক পাচারকারীকে আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেটে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাখি দুটি উদ্ধার করা।

দণ্ডপ্রাপ্ত মিজানুরের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। তার বাবার নাম ফজিয়ার রহমান।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম রোববার রাতে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাসটি থেকে দুটি রাজ ধনেশসহ একজনকে আটক করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মিজানুর রহমান ও পাখি দুটিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালত অভিযুক্তকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে রাজ ধনেশ পাখি দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...