মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চুরির অভিযোগে বাঁশখালীতে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগে  গণপিটুনি দিয়ে ওসমান নামে এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার ৭নং সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মঞ্জুর বর বাড়ি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এর আগে একইদিন রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হয় মো. ওসমান (২০)। সে ওই এলাকার মো. হারুনের ছেলে।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নিহতের বড় ভাই মো. রিদওয়ানুল হক (মানিক), অপরজন একই এলাকার মৃত হারুন রশীদের ছেলে মো. মাহমুদুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই এলাকার শহিদুল ইসলামের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। শহিদুল এ কাজের জন্য তার ভাতিজাকে সন্দেহ করলে এলাকার লোকজন মিলে ওসমানকে ধরে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করে স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেয় ওসমান। এদিকে চুরির অপরাধে ৫/৬ জন লোক তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত হয় ওসমান।

তার মা রাবেয়া বেগম আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...