বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি-জামায়াত শেখ হাসিনার বিকল্প হতে পারে না: ইনু

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প বিএনপি-জামাত হতে পারে না।

তিনি বলেন, শেখ হাসিনা হচ্ছে আলোর বাতি। তাঁর নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, সে উন্নয়নকে আরো অনেক দূর নিয়ে যেতে হবে।

শনিবার বিকেল স্থানীয় নোমানী ময়দানে জেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই বিএনপির: ইনু 

মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে জনসভায় জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি এ্যাডভোকেট রবিউল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম ও ওবাইদুর রহমান চুন্নু, জেলা জাসদের সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি প্রমুখ বক্তব্য রাখেন।

ইনু বলেন, বিএনপির হাতে উন্নয়নের কোনো ফরমুলা নাই, কোন জাদুর কাঠি নাই দুর্নীতি, বৈষম্য ও দলবাজি কমানোর। ওরা (বিএনপি-জামাত) যখন ক্ষমতায় ছিল- তখন প্রত্যেকটি নেতার পিঠে দুর্নীতির ছাপ ও হাতে দলবাজির রক্ত ছিল। তাই শেখ হাসিনার বিকল্প বিএনপি জামাত হতে পারে না।

বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নয়নের পথে, সংবিধানের পথে মজবুতভাবে টিকিয়ে রাখবো। উন্নয়ন চাইলে মাঝ দরিয়ায় মাঝি বদলাতে হয় না। মাঝ দরিয়ায় যদি মাঝি বদলান, তাহলে সামাল দিতে পারবেন না।

আগামী জাতীয় সংসদ সম্পর্কে হাসানুল হক ইনু বলেন, যাই হোক না কেন, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তি প্রক্রিয়া ও উন্নয়নের ধারা অব্যবহত রাখতে জাসদসহ ১৪ দল এক সাথে ভোট করবে।

নির্বাচনের আগে কোন ভুতুড়ে সরকার এদেশে আসবে না। বিএনপি যাই বলুক না কেন, ভোটে কে আসলো আর কে আসলো না এটা দেখার সময় আমাদের নাই।

জাসদ সভাপতি বলেন, বাংলাদেশর ভোটে কোন বিদেশী বা দেশী মহল আটকাতে পারবে না। আমেরিকার ভিসা নীতি না ইউরোপের নির্বাচনী নীতি সেগুলো নিয়ে মাথা ঘমানোর সময় বাংলার জনগনের নাই। আমেরিকা রাজনীতি আমেরিকার কাছে। বাংলার রাজনীতি আমার কাছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...