বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

তরুণ মেধাবীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তরুণ মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সে কারণে ভবিষ্যৎ গড়তে নিজের প্রতি তাদের অধিক যত্নবান হতে হবে। তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে এই স্মার্ট বাংলাদেশের মূল শক্তি।

শনিবার (২৭ মে) দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: গুদামে ধান দিতে আসা কৃষক যেন হয়রানির শিকার না হয়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন নানা কাজে প্রযুক্তি ব্যবহার করতে হয়। মোবাইল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার কাজ শুরু করেছেন।

মন্ত্রী বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য তোমাদের কাজ করতে হবে। কোনো সমস্যা তৈরি হলে অভিভাবক, শিক্ষক বা বন্ধুদের সঙ্গে শেয়ারিং বাড়াতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তান যেন অসৎ সঙ্গে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখবেন। সন্তান স্কুল-কলেজে যাচ্ছে কিনা,পড়ালেখা করছে কি না তার খোঁজখবর প্রতিনিয়ত রাখবেন।

এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায় , নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টুনু এবং নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি মো. ছাব্বির রহমান রেজভী।

অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৫০ শিক্ষার্থীকে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কার, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

আরও পড়ুন

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...