শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) বিকেল ৪ টায় জেলা সদরের রাজার মাঠ এলাকায় বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির আয়োজনে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মংওয়াই চিং এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মাহফুজুর রশিদ বাচ্চু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস, পৌর মেয়র সৌরভ দাশ শেখর,৩ নং ওয়ার্ড কাউন্সিলর,অজিত কান্তি দাশ,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক,বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও ফুটবল ক্রীড়ামোদি হাজারো দর্শক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার প্রয়াত খেলোয়াড়দের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করেন এবং খেলা উদ্বোধন করেন।

ফুটবল টুর্ণামেন্টের গ্রুপ পর্বে এ গ্রুপের ৪ টি দল(চকরিয়া ফুটবল একাডেমি, লোহাগাড়ার যুব ফুটবল একাদশ, মধ্যমপাড়া একাদশ,বান্দরবান ও পার্থ একাদশ বান্দরবান ) ও বি গ্রুপের ৪ টি দল(ফ্রেন্ডস ক্লাব অফ বান্দরবান,খাঁন ফুটবল একাদশ বান্দরবান বাজার,জি, টি, এল কালাঘাটা,বান্দরবান ও কিংস অব বনরুপা,বান্দরবান) অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলায় চকরিয়া ফুটবল একাডেমি বনাম লোহাগাড়া যুব ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করে এবং নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র হয়।

পরবর্তিতে ট্রাইবেকারে লোহাগাড়া যুব ফুটবল একাদশ ৫-৩গোলে চকরিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় লোহাগাড়া যুব ফুটবল দলের গোল রক্ষক মোঃ শাকিব। এসময় পৌর মেয়র সৌরভ দাশ শেখর ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর সর্বোচ্চ ৩টি পদক (ব্রোঞ্জ)...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...