শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

প্রতীক পেয়ে প্রচারে খুলনা ও বরিশাল সিটির প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের নির্বাচন শেষ হতেই দেশের আরও দুই সিটি খুলনা ও বরিশালে ভোটের দামামা বেজে উঠেছে। শুক্রবার প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।

খুলনা ও বরিশালে মেয়র পদে লড়ছেন ১১ প্রার্থী। এর মধ্যে খুলনায় চারজন ও বরিশালে সাতজন। গাজীপুরের মতোই আগামী ১২ই জুন এই দুই নগরে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

শুক্রবার সকাল থেকে স্থানীয় রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক নেয়া শুরু করেন প্রার্থীরা। খুলনায় মেয়র পদে চারজনই দলীয় প্রতীকে লড়ছেন।

এদের মধ্যে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক নৌকা, জাতীয় পার্টির শফিকুল আলম মধু লাঙ্গল, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীক পেয়েছেন।

এছাড়া ৩১টি সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০ টি সংরক্ষিত নারী আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশালে সকাল দশটা থেকে রিটার্নিং অফিসার হুমায়ুন কবিরের কাছ থেকে প্রার্থীরা প্রতীক নেন। মেয়র পদে সাতজনের মদ্যে চারজন দলীয় ও তিনজন স্বতন্ত্র প্রার্থী।

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ নৌকা, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম হাতপাখা, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু গোলাপ ফুল প্রতীক পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ঘড়ি, আসাদুজ্জামান হাতি এবং আলী হোসেন হরিণ প্রতীক পেয়েছেন।

বরিশালে ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬ জনের মধ্যে ১১৫ জনকে প্রতীক দেয়া হয়েছে। সংরক্ষিত কাউন্সিলরের ১০ পদে জন্য ৪২ নারী প্রতিদ্বন্দ্বীকে দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

লোহাগাড়ায় ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

লোহাগাড়ায় ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।৭ আগস্ট (শুক্রবার)সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...