শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে রাজাকারদের নামে শিক্ষা প্রতিষ্ঠান বাতিলের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতাবিরোধী রাজাকারদের নামে চট্টগ্রামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বাতিলের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের সই করা এক চিঠিতে এ প্রস্তাব পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাটহাজারী উপজেলার ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিবর্তে এলাকার নামানুসারে রহিমপুর আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজে পরিবর্তন করে প্রতিষ্ঠান প্রধান রেজুলেশন ও প্রত্যয়নপত্রসহ আবেদন করেছেন। এ আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের নাম ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিবর্তে রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিবর্তনের বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপনের জন্য পেশ করা হলো’।

অপর চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নামকরণে প্রাপ্ত তথ্য ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, মাহমুদুন্নবী চৌধুরী শান্তি কমিটির প্রধান হিসাবে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। বিদ্যালয় ও ম্যানেজিং কমিটির সভাপতিকে এ ব্যাপারে অবহিত করা হয়।

আবেদনে উক্ত বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাইজপাড়া উচ্চ বিদ্যালয় নামকরণ করার জন্য প্রধান শিক্ষক ও সভাপতির যৌথ স্বাক্ষরে প্রস্তাব প্রেরণ করেন। ম্যানেজিং কমিটির সদস্যরা ও মুক্তিযোদ্ধা সংসদ পতেঙ্গা থানা কমান্ড এর আবেদনে শহীদ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাইস্কুল নামকরণের প্রস্তাব করা হয়।

এমতাবস্থায় সার্বিক বিবেচনায় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাইজপাড়া বিদ্যালয় অথবা শহীদ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-এ দুই নামের যে কোনও একটি নামকরণে সদয় সম্মতি জাপন করার জন্য সুপারিশসহ অনুরোধ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

লোহাগাড়ায় ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...