শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বহদ্দারহাট টার্মিনাল থেকে বৃহস্পতিবার ২ ঘণ্টা ছাড়বে না কোনো বাস

নিজস্ব প্রতিবেদক

বহদ্দারহাট অঞ্চলিক বাস টার্মিনাল সংস্কারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ওই টার্মিনালের ৫টি শ্রমিক সংগঠন।

বুধবার (২৪ মে) রাতে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সমাবেশকে ঘিরে এইদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবান বা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলামুখী বাস, মিনিবাস ও চেয়ার কোচ চলাচল বন্ধ থাকবে।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বহদ্দারহাট বাস টার্মিনালটি বাস মালিক সমিতির কাছে ইজারা দিয়েছে।

কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় টার্মিনালটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাচ্ছে। আমরা বারবার তাদের কাছে স্মারকলিপি দিয়েও কোনো কাজ হয়নি।

টার্মিনালের বর্তমান অবস্থা খুবই নাজুক, সেখানে বৃষ্টিতে একটা যাত্রী দাড়াতে পারে না। একটু বৃষ্টি হলেই টার্মিনালে হাটু পানি জমে।

তাই বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহদ্দারহাট টার্মিনাল থেকে কোনো বাস দক্ষিণ চট্টগ্রামে না গেলেও বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামমুখী বাস চলবে বলে জানান তিনি।

সমাবেশ আহ্বানকারী ৫ শ্রমিক সংগঠন হলো আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস ওয়ার্কার্স ইউনিয়ন (কাপ্তাই), চট্টগ্রাম পশ্চিম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-সাতকানিয়া-চকরিয়া সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান কেরানীহাট শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...