শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

আনোয়ারায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক

‘তুই বেশি বাড়াবাড়ি করছিস, তোকে অনেকবার বেঁচে থাকার জন্য সুযোগ দিয়েছি; আর সুযোগ নয়’ এমন হুঙ্কার দিয়ে দশ-বার জন ব্যক্তি আনোয়ারা উপজেলার কলেজ ছাত্র মো. মনসুরকে মেরে তাঁর বাম পায়ের কোমর থেকে হাঁটু পর্যন্ত আঘাত করে মারাত্মক ভাবে থেঁতলানো ও জখম করেছেন।

ভিকটিম মো. মনসুর (২১) আনোয়ারা উপজেলার মাহাজার বাড়ির মো. লোকমানের ছেলে। ঘটনা ঘটেছে আনোয়ারা থানাধীন জয়কালী বাজারস্থ এক এটিএম বুথের সামনে। পরে তাকে ধরে টেনে হিঁচড়ে আনোয়ারা সরকারি কলেজের মাঠে নিয়ে মারধর করা হয়।

এ ঘটনায় ২২ মে (সোমবার) চট্টগ্রামের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ ভিকটিমের মা শাহীন আক্তার (৪১) বাদি হয়ে (ফৌজদারি অভিযোগ) সিআর মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবি জাহেদুল ইসলাম।

তিনি বলেন, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে যার মামলাটি চট্টগ্রাম জেলা শাখার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। যার মামলা নং-২৫৬/২৩ ইং।

মামলার আসামিরা হলেন-আনোয়ারা রুদুরা বাংলা বাজার গ্রামের মো. নবীর ছেলে মো. নজরুল (৪০), চাতরী গ্রামের তারেক আজিজ (২৮), মোহাম্মদপুর গ্রামের ফখরুল ইসলাম (২৭), মাহাতা গ্রামের আবু আহসান প্রকাশ বাবুল রাজ (২৬) এবং ডুমুরিয়া গ্রামের রবিউল এহসান (২০)।

আদালতে দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ মে সন্ধ্যা ৬ টার দিকে ভিকটিম মনসুর আনোয়ারা জয়কালী বাজারের এটিএম বুথের সামনে আসলে আসামিরা ঘিরে ফেলে। তখন আসামিরা ভিকটিমকে বলতে থাকে “তুই বেশি বাড়াবাড়ি করছিস, তোকে অনেকবার বেঁচে থাকার জন্য সুযোগ দিয়েছি; আর সুযোগ নয়” বলে আসামিরা ভিকটিমকে ধরে আনোয়ারা কলেজ মাঠে নিয়ে যান। তখন ভিকটিমকে মামলার প্রধান আসামি নজরুল ইসলাম ধারালো কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে ও ২ নম্বর আসামি তারেক আজিজ ও ৩ নম্বর আসামি ফারুকুল ইসলাম লোহার রড দিয়ে বামহাতের বাহু থেকে কনুই পর্যন্ত আঘাত করতে থাকে এবং ৪ নম্বর আসামি লোহার রড দিয়ে দু পায়ে আঘাত করতে থাকেন। বাম পায়ের কোমর হতে হাঁটু আঘাত থাকলে ভিকটিম এক পর্যায়ে মাটিতে লুঠিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে খবর পেয়ে ভিকটিমের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে তাদের আত্মচিৎকারে আসামিরা পালিয়ে যান। পরে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এখন পর্যন্ত ভিকটিম চমেকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বাদি শাহীন আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘কি কারণে নজরুল ও তার দলবল আমার ছেলেকে মারছে আমি জানি না। নজরুলের বাড়ি আমাদের একই এলাকায়। আমার ছেলে কোনো অপরাধ করলে আমাকে বলতে পারত আমি বিচার করতাম কিন্তু এই ভাবে কিরিচ, লোহার রড দিয়ে আমার ছেলেকে কেন মারছে আমার জানা নেই। আমার ছেলেকে ১৭ তারিখ থেকে এখন পযর্ন্ত এক ফোঁটা পানিও দেয়নি ডাক্তাররা। আমার ছেলে বাচঁবে কিনা তাও বলতে পারতেছি না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...