শনিবার, ৮ আগস্ট ২০২৬

মিথ্যা মামলা থেকে পতেঙ্গার সাবেক কমিশনার ইসমাইল হোসেনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

মেঘনা গ্রুপের লাইটার ইনচার্জ জেবল হোসেন দুলাল দোভাষের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন পতেঙ্গার সাবেক কমিশনার ইসমাইল হোসেন। বাদীর মিথ্যা মামলার কারণে কুতুবদিয়া থানার ওসি এবং কক্সবাজার থানা ওসি (ডিবি) যৌথভাবে তদন্তে চূড়ান্ত রিপোর্ট (ফাইনাল রিপোর্ট ) প্রতিবেদন দাখিল করে।

কুতুবদিয়ার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে বাদী নারাজি আবেদন করেন। মাননীয় আদালত বাদীর আবেদন খারিজ করে ইসমাইল হোসেনকে উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

উল্লেখ্য যে, ইসমাইল হোসেন (সাবেক কমিশনার) ২০১২ সাল হতে মেঘনা গ্রুপের মাদার ভেসেল ও লাইটার জাহাজে এসকর্টসহ হেজ লেবার নিয়োগে নিয়োজিত ছিলেন এবং কোম্পানির আমদানিকৃত পণ্য কুতুবদিয়া সাগর চ্যানেলে অবস্থানরত মাদার ভেসেল থেকে খালাসের পর এসকর্টের মাধ্যমে (চুরি ডাকাতি রোদকল্পে) লাইটার জাহাজ যোগে কর্ণফুলী চ্যানেলে নিরাপদে পৌঁছা অব্দি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন।

মেঘনা গ্রুপের এই লাইটার জাহাজের ইনচার্জ ছিলেন জেবল হোসেন দুলাল দোভাষ। তিনি বিভিন্ন সময়ে সাবেক কমিশনার ইসমাইল হোসেনের কাছ থেকে অনৈতিক ভাবে আর্থিক সুবিধা দাবি করে বলে জানান সাবেক কমিশনার ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন জানায়, এই সুবিধা না দেয়ায় দুলাল দোভাষ বিভিন্নভাবে হয়রানি করতে থাকে এবং কাজের বিলের টাকা ধাপে ধাপে কমিয়ে দিতে থাকে। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হলে এতে ক্ষিপ্ত হয়ে গত ২০২২ সালের ২৮ এপ্রিল কুতুবদিয়া থানায় আমার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর গত ১০ মে ২০২৩ মামলাটি খারিজ করে দেন।

এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের লাইটার জাহাজের ইনচার্জ জেবল হোসেন দোভাষ দুলালের কাছ থেকে জানতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে চলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...