রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঋণখেলাপি: চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন ও তাঁর স্ত্রী তানজিনা সুলতানা কে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন।

চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, গত ৩০ এপ্রিল পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় জসীম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে আদালত ৫ মাসের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। কিন্তু গ্রেপ্তার হয়নি।

এই প্রেক্ষাপটে গত সপ্তাহে ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবারও আবেদন করা হয়। বুধবার (আজ) আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জসীম উদ্দিনকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এর আগেও নির্দেশ ছিলো।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার জসিম উদ্দিন ৬০ কোটি টাকা ঋণ নেন। নগরের লালদীঘি এলাকার ১৬ দশমিক ৫৯ শতক জমির ওপর নির্মিত সাততলা মহল মার্কেট ঋণের বিপরীতে ব্যাংকের কাছে জামানত রেখেছেন। এক বছরের মধ্যে পরিশোধ করার চুক্তি থাকলেও তা করেননি। ২০২২ সালে সম্পূর্ণ সুদ মওকুফ–সুবিধা নিয়ে ঋণ পুনঃতফসিল করেন।

ঋণ শোধ না করে বিলাসী জীবন যাপনে অভ্যস্থ জসীমের সেই ঋণ সুদাসলে প্রায় ৮৯ কোটি টাকা হয়েছে। ২০২০ সালের ১৮ জুলাই ঋণ শোধ না করায় পদ্মা ব্যাংক জসিম উদ্দিনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। মামলায় গত ২৯ জানুয়ারি জসীমকে সুদসহ ঋণ পরিশোধের নির্দেশ দেন আদালত। তারপরও ঋণ শোধ না করায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি হয়।

কক্সবাজারের তারকা হোটেল রামাদার এমডি জসীম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানার বিরুদ্ধে গত ৩০ এপ্রিল পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ডও দেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...