মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘে সর্বসম্মতিক্রমে নেওয়া রেজুলেশন কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি প্রদান করায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল।

রোববার (২১ মে) বিকেলে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে আনন্দ মিছিলটি দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন রেল স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাস্থ্যখাতের ভিত্তি গড়ে দিয়েছেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই ভিত্তিকে কলেবরে বৃদ্ধি করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা খাতের নেওয়া উদ্যোগ এর আগে বহু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতি শেখ হাসিনার এসব উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, তসলিম উদ্দিম, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, মিনহাজুল আবেদিন চৌধুরী সায়েম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...