মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তনে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ফিরেছে, মানুষের মুখে হাসি ফুটেছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশে গণতন্ত্র ফিরেছে, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের মুখে হাসি ফুটেছে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের সফলতা ও বিশ্বব্যাংকের মনোভাব উদ্ধৃত করে তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন।

শনিবার (২০ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে এ সরকারের জনপ্রিয়তা আছে কি না তা দেখার জন্য আমি বিএনপিকে অনুরোধ জানাই আগামী নির্বাচনে আসার জন্য। ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে পূর্ণ শক্তি নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়ে প্রথমে ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচনে পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে নির্বাচনী ট্রেনে উঠে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমি অনুরোধ করবো, আসুন এবারের নির্বাচনে অংশগ্রহণ করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সমর্থন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে সফর করেছেন। যারা সফরে ছিলেন তারা দেখতে পেরেছে কিভাবে প্রধানমন্ত্রীকে জাপান সম্মান করেছে। তারা বাংলাদেশকে সহায়তা করার জন্য ৩০ মিলিয়ন ইয়েন চুক্তি করেছে। যে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে বাংলাদেশের অর্থায়ন প্রত্যাখ্যান করেছেন সে বিশ্বব্যাংক তাদের ভুল অনুধাবন করেছে। ছুটির দিনে প্রধানমন্ত্রীর জন্য অনুষ্ঠান ডেকেছে। কারণ শনিবার ছাড়া প্রধানমন্ত্রীর কোনো সময় ছিল না। এ দিন শুধু প্রধানমন্ত্রীর জন্য বিশ্বব্যাংক অনুষ্ঠান আয়োজন করেছে। তারা নতুন করে বাংলাদেশে অর্থায়ন করার জন্য প্রস্তাব দিয়েছে। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, আপনি আমার আইডল। আমার স্ত্রী ও সন্তানরা আপনাকে আইডল মানেন।’

এ সময় বিএনপি নেতাদের চিকিৎসা করানোর কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ফখরুল সাহেবরা যদি এগুলো শুনতে না পারেন তাহলে কানের ডাক্তার দেখান। যদি দেখতে না পারেন তাহলে চোখের ডাক্তার দেখান। আপনাদের যে চিকিৎসক সংগঠন ড্যাব আছে তাদের থেকে চিকিৎসা নেন। তারা না পারলে আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের কাছ থেকে চিকিৎসা নেন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘সোশ্যাল ইনডেক্স, হিউম্যান ইনডেক্স ও হেলথ ইনডেক্সে বাংলাদেশ ভারতকেও অতিক্রম করেছে। আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতকে ২০২১ সালে অতিক্রম করেছি। এ সাফল্যে ভারত ও পাকিস্তানের ‘টক শো’গুলোতে এবং রাজনৈতিক অঙ্গণে শেখ হাসিনার প্রশংসার ঝড় বয়ে গেছে। তাদের দেশের রাজনৈতিক নেতাদের সমালোচনার ঝড় বয়ে গেছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের টেলিভিশনগুলোতে সেভাবে শেখ হাসিনার প্রশংসা করা হয়নি। এটিই বাস্তবতা। মানুষকে স্বপ্ন দেখাতে হবে। সেজন্য জাতির সাফল্য ও অর্জন গণমাধ্যমে তুলে ধরতে হবে। অবশ্য গণমাধ্যমে দায়িত্বশীলদের ভুল ত্রুটি উঠে আসবে এবং সরকারের সমালোচনা হবে। যদি জাতির সাফল্য তুলে ধরা না হয়, তাহলে মানুষ আশাবাদী হবে না।’

আজকে শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, আজ গ্রাম-শহরের মধ্যে ব্যবধান কমে গেছে। এখন গ্রামের ছেলে-মেয়ে ও শহরে ছেলে-মেয়ের মধ্যে পার্থক্য নেই। এটিই বদলে যাওয়া বাংলাদেশ।

ছাত্রলীগের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এ জন্য ছাত্রলীগের কর্মীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে অসত্য প্রচারের বিরুদ্ধে সজাগ ও সক্রিয় থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...