শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিশৃঙ্খলাকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : দিদারুল ইসলাম

মো. মহিউদ্দিন

বিশৃঙ্খলাকারীদের রাজপথে থেকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।

শনিবার (২০ মে) বিকেলে উপজেলার নাছির কনভেনশন হলে বড়উঠান ইউনিয়ন যুবলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কর্ণফুলী উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

উদ্বোধকের বক্তব্যে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম বলেন, নির্বাচন সামনে আসলে যড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে থাকে। তাই আমাদের যুবলীগের চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছেন আগামী এক বছর পরিবার ও বউ বাচ্চাকে সময় না দিয়ে ষড়যন্ত্রকারীদের রাজপথে থেকে মোকাবেলা করার জন্য।

তিনি বলেন, আমরা দক্ষিণ জেলা যুবলীগ দায়িত্ব গ্রহণের পর প্রতিদিন একটা না একটা প্রোগ্রাম করে যাচ্ছি যাতে দক্ষিণের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন যুবলীগ শক্তিশালী হয়ে গড়ে ওঠে।

কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল কুদ্দুস মনি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহর যৌথ সঞ্চলনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর।

এতে সম্মানিত অতিথি ছিলেন,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার।

এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ আলী খান মিঠু,দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম শেফু,সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক।

এদিকে সম্মেলন শেষ হলেও কমিটি গঠন করা হয়নি। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...