রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) কেংড়াছড়ি বাজার প্রাঙ্গনে এ সব অর্থ সহায়তা প্রদান করেন ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার বিএ-৭৭০৯ মেজর মোঃ রেজাউর রহমান, পিপিএম, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলামসহ গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এতে সেনা রিজিয়ন কমান্ডারের মানবিকতায় ৫০ পরিবারের মাঝে প্রতি পরিবার ১০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা টাকা দেওয়া হয়েছে বা বিতরণ করা হয়েছে।
