শনিবার, ৮ আগস্ট ২০২৬

রিয়ালকে এক হালি গোল দিয়ে ফাইনালে সিটি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের ন্যুনতম পাত্তা দিল না ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে বার্নার্দো সিলভার জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল। এক কথায় রিয়ালকে ঘরের মাঠে ডেকে এনে নাস্তানাবুদ করে ছেড়েছে সিটি। আর বড় ব্যবধানের এই জয়ে ইউরোপ সেরা লিগের ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার (১৭ মে) রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিকদের হয়ে প্রথমার্ধেই দুই গোল করেছেন বার্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধে একটি আত্মঘাতী গোলের পর আরেকটি গোল এসেছে জুলিয়ান আলভারেজের পা থেকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। তাই দুদলের সামনেই লক্ষ্য ছিল সমান। তবে গার্দিওলার দলের কাছে এটা ছিল প্রতিশোধের সুযোগও। কারণ গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে শেষ মুহূর্তের গোলে তাদের হারিয়েছিল রিয়াল।

স্কোরলাইনের মতো মাঠে দুই দলের পারফরম্যান্সেও ছিল অনেক বড় ব্যবধান। আক্রমণে আধিপত্য ধরে রেখে শুরু থেকেই রিয়ালের রক্ষণকে চাপে রেখেছে সিটি। রিয়ালের মাঝমাঠ-আক্রমণভাগও ছিল বেশ বিবর্ণ। সুযোগটা নিতে কোনো চুল করেনি গার্দিওলার দল।

শুরু থেকেই দুর্দান্ত খেলা সিটি সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায়। কিন্তু আর্লিং হল্যান্ড সেবার শট নেয়ার সুযোগই পাননি। ৬ মিনিট পর আবারও ভালো সুযোগ হাতছাড়া করেন নরওয়েজীয়ান তারকা। জ্যাক গ্রিলিশের ক্রস গোলমুখে পেয়ে গোলরক্ষক বরাবর হেড করেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা গোলদাতা। ২১ তম মিনিটে রিয়ালকে আবারও বাঁচিয়ে দেন কোর্তোয়া। এবার হল্যান্ডের হেড কর্নারের বিনিময়ে ঠেকান বেলজিয়ান গোলরক্ষক।

তবে ডেডলকটা ভাঙতে বেশিক্ষণ লাগেনি সিটির। ২৩তম মিনিটে ডি ব্রুইনার পাস থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন সিলভা।

গোল খেয়ে কিছুটা টনক নড়ে রিয়ালের। তবে পরপর কয়েকটা আক্রমণ করেও ঘুরে দাঁড়াতে পারেনি লিগের রেকর্ড চ্যাম্পিয়ন দলটি। ৩৫তম মিনিটে টনি ক্রুসের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসে।

রিয়ালের ঘুরে দাঁড়ানোর আশা ধূলিসাৎ করে দিয়ে ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ইলকাই গিনদোয়ানের শট প্রতিপক্ষের পায়ে লেগে বল চলে যায় সিলভার কাছে, নিখুঁত হেডে জালে বল পাঠান পর্তুগিজ তারকা। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সিটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দেয় রিয়াল। তবে একের পর এক আক্রমণে ব্যর্থতায় জালের দেখা পাওয়া হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ৭২তম মিনিটে আরও একবার সহজ সুযোগ হাতছাড়া করেন হল্যান্ড। তবে নরওয়েজীয় স্ট্রাইকারের শট পা বাড়িয়ে রুখে দেন রিয়াল গোলরক্ষক।

৭৬ টম মিনিটে নিজেদের ভুলে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় রিয়াল। ফ্রি-কিক থেকে ডি ব্রুইনার বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান এডের মিলিতাও। ৮৩তম মিনিটে বেনজেমা ও কারভাহালের প্রচেষ্টা রুখে দিয়ে ক্লিনশিট রাখেন এডারসন।

রিয়ালের ভরাডুবি এখানেই শেষ নয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফিল ফোডেনের পাস থেকে জালে বল জড়ান এক মিনিট আগেই মাঠে নামা জুলিয়ান আলভারেজ। অথচ আর্জেন্টাইন তারকা মাঠে নেমেছিলন এই গোলের মাত্র এক মিনিট আগে।

গত কয়েক মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে সিটিকে। তবে এবার শিরোপার একদম কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আগামী ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...