বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মাঠের কথা মাঠে থাকবে, আমরা থাকব জনতার সঙ্গে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচনে ভোট চুরি নিয়ে বিরোধীপক্ষের সমালোচনায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, এগুলো মাঠের কথা। মাঠের কথা মাঠে থাকবে, আমরা থাকব জনতার সঙ্গে। জনতার পাশে থাকব, জনগণের ভাগ্য পরিববর্তন করব। তাদের জন্য আমরা কাজ করে যাব। জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করে তাদের ভোটের মাধ্যমেই তো আমরা সরকারে এসেছি। কাজেই মানুষের আস্থা-বিশ্বাসটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। জনগণই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র বন্ধু।

বুধবার (১৭ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টার পর গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা বঙ্গবন্ধু কন্যার সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী বক্তব্য দেন।

সরকারের টানা মেয়াদে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের প্রসঙ্গ তুলে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ‘শুধু উন্নয়নশীল দেশ নয়, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়ে সেটাও আমরা কার্যকর করে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবে যারা স্বাধীনতার বিরুদ্ধে, যারা জাতির পিতাকে হত্যা করেছে তাদের ষড়যন্ত্র চলতেই থাকবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে একটা গভীর ষড়যন্ত্র চলবে আমাদের অর্জনগুলো নসাৎ করতে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেস্টি (সততা) থাকলে আর পারপাসটা (উদ্দেশ্যটা) যদি সততার সঙ্গে হয় তাহলে যেকোনো জায়গায় সাফল্য আনতে পারে- এই কথাটা সবসময় মনে রাখি।। লক্ষ্য একটাই, দেশের মানুষের জীবনটা উন্নত করা, তাদের ভাগ্য পরিববর্তন করে দেওয়া। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। সেই হাসি ফোটানোটাই একমাত্র কর্তব্য এবং সেটা আমরা করে যাচ্ছি। আজ যখন একজন গৃহহীন-ভূমিহীন মানুষকে ঘর দিই তখন তার মুখের হাসি আর চোখের পানি একাকার হয়ে যায়। আমার মনে হয়, এর থেকে বড় পাওয়া বা সার্থকতা আর কিছু নেই।’

শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র- যেটা নিয়ে অনেকেই কথা বলে। ভোটের অধিকার; বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার কবে ছিল? পঁচাত্তর সালের পর থেকে যেভাবে ভোট চুরি, ভোট নিয়ে ও মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে। বরং আওয়ামী লীগের নানা পদক্ষেপের ফলে আজ বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন পদ্ধতিটা গণমুখী হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এই স্লোগানের মাধ্যমে মানুষকে ভোট সম্পর্কে সচেতন করা- এটা তো আওয়ামী লীগেই করেছে। এটা তো আর কারও না।’

এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের মেয়াদে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আইন করে দেওয়া, ছবিসহ ভোটার তালিকা, আইডি কার্ড, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, ‘যতটুকু নির্বাচন পদ্ধতিকে সংস্কার করে নিয়ে আসা বা মানুষের আস্থা-বিশ্বাস অর্জন- এগুলো তো আওয়ামী লীগেরই করে দেওয়া। তারপরও যখন কেউ আমাদের গণতন্ত্র ও ভোটের ছবক দিতে আসে, সেখানে আর বলার কিছু থাকে না। বরং যারা ভোট চোর ছিল, ভোট ডাকাত ছিল- তারাই এখন গণতন্ত্র চায় আর ভোটের অধিকারের কথা বলে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সংগঠন। জনগণের কল্যাণেই কাজ করে যাবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রতিজ্ঞা। জাতির পিতার যে স্বপ্ন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলা, সেটা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নির্দিষ্ট সংখ্যক উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র নেতারা শুরুতে বঙ্গবন্ধু কন্যার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় দলের নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন ঢাকা মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগী সংগঠন ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা আওয়ামী লীগ সভাপতির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু...