মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চবির ভর্তি পরীক্ষায় ছাত্রনেতা ইকবালের অনন্য উদ্যোগ

গিয়াস উদ্দিন

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় ও অরণ্যে ঘেরা শাটলের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রতি বছর দেশের প্রায় প্রতিটি জেলা থেকে ছুটে আসে লাখ লাখ পরীক্ষার্থী। স্বপ্ন একটাই বিশ্ববিদ্যালয়ের ২১’শ একরের একজন হয়ে উঠা।দাবদাহ তপ্ত রৌদ্রস্নাত সকাল। ছুটে চলছে চঞ্চল পা অবিরাম রথে চবি’র পথে ১নং ও ২নং ফটক হয়ে সোজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

একরাশ স্বপ্ন চোখে পরীক্ষায় অংশগ্রহণ করবার পর তাদের চোখেমুখে ক্লান্তি। সেই ক্লান্তির কিছুটা পরিত্রাণ ঘটাতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তার অনুসারীদের নিয়ে মেতে উঠেন এক মহা কর্মযজ্ঞে।

যেখানে ক্লান্ত পরিশ্রান্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ফেরার পথে সুপেয় পানি ও কলম নিয়ে ঘুরতে দেখা যায় তাকে। ইকবালের মতে এই মহতি কর্মকাণ্ড সেই ২০১৬ সাল হতে যা এখনো চলমান। আগামীতেও তার এই কর্মকাণ্ড অব্যাহত থাকার কথা জানান তিনি।

মঙ্গলবার (১৬ মে) চবির ১ নং গেইট এলাকায় বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩) শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে পানি ও কলম বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় ৭হাজার পানি ও কলম বিতরণ করেন এ মানবিক ছাত্র নেতা। তার এ কার্যক্রম পুরো পরীক্ষা জুড়ে চলমান থাকবার কথাও জানান তিনি।

তিনি বলেন “বিশ্ববিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে যে সুন্দর ও সৌহার্দপূর্ণ সম্পর্ক তা আরো বেগবান ও সমৃদ্ধ করবার লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস।আমার এ প্রচেষ্টা আমৃত্যু চলমান থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন রকিবুল হাসান বাবু,আব্দুল মৌমেন রিফাত,হাকিব নয়ন,এনাইয়েত উল্লাহ ফরহাদ,সাইফুল ইসলাম সাগর,মোঃ রাকিব সহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...